পোস্টগুলি

এবার টার্গেট ঐতিহাসিক আদিনা মসজিদ

ছবি
এবার টার্গেট ঐতিহাসিক আদিনা মসজিদ এবার টার্গেট ঐতিহাসিক আদিনা মসজিদ এইচ,এম ইমরান কাজী জার্নালীষ্ট: তাওহীদ নিউজ২৪ বাবরী মসজিদের অধ্যায় খতম । সেই সঙ্গে মুছে গেলো ৫শ বছরের ইতিহাস। ভারতের হিন্দু নেতারা বলছেন, শুধু মসজিদ ভেঙ্গে মন্দির বানানোই বড় কথা নয়, আমাদের পরাজয়ের ইতিহাস মুছে দিয়ে সেখানে জয়ের নিশান উড়ানোই বড় কথা । ইতিহাস বদলের সেই লড়াই সবে শুরু। এজন্য তাদের এবারের টার্গেট সাড়ে ৬শ বছরের প্রাচীন ঐতিহাসিক আদিনা মসজিদ। এটি উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ । ৫ শ বছরের পুরনো ঐতিহাসিক বাবরী মসজিদ ভেঙ্গে সেখানে রাম মন্দির নির্মানের রায় পেয়ে ভারতের হিন্দু সম্প্রদায় নতুন করে জেগে উঠেছেন। তারা বলছেন,এ লড়াই ছিল হিন্দু সমাজের শান্তিপূর্ণ ভাবে জাগরণের লড়াই। পরাজয়ের গ্লানি মুছে দিয়ে বিজয়ের ইতিহাস রচনার লড়াই । সে লড়াই এখনি শেষ হয়নি। সামনে আরো অনেক লড়াই বাঁকী আছে । ১০ নভেম্বর রোববার ভারতের যুগশঙ্খ পত্রিকায় হিন্দু নেতাদের উদ্ধৃতিসহ প্রকাশিত প্রতিবেদনে হিন্দু নেতারা বলছেন, সামনের লড়াইগুলোতেও জিততে হবে। এবার শুরু  হবে কাশী-মথুরা জয়ের লড়াই । শুরু হবে আরো ৩২ হাজার মন্দির উদ্ধারের লড়াই। রামরাজ্...

বাবরি মসজিদ ইস্যুতে শুক্রবার মাঠে নামছে হেফাজতে ইসলাম

ছবি
বাবরি মসজিদ ইস্যুতে শুক্রবার মাঠে নামছে হেফাজতে ইসলাম বাংলাদেশ তাওহীদ নিউজ২৪ এইচ,এম ইমরান কাজী জার্নালীষ্ট :তাওহীদ নিউজ২৪ ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে  ভারতীয় সুপ্রিম কোর্টর সাম্প্রদায়িক রায়ের  প্রতিবাদে আগামী শুক্রবার বাদজুমা রাজধানী ঢাকা, চটগ্রামসহ জেলা সদরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আজ ১১ই নভেম্বর  সংবাদপত্রে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এই কর্মসূচী ঘোষণা করেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বাবরী মসজিদের জায়গা রাম মন্দির নির্মাণের রায়ে মুসলমানরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এই রায়ে উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি সৃংখলা বিপন্ন করার সুযোগ তৈরি করে দেয়া হয়েছে।  মুসলমানদের সাথে হিন্দু সম্প্রদায়ের নতুন করে দাঙ্গা সৃষ্টির রাষ্ট্রীয় ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। পাঁচ শতবৎসরের ঐতিহ্যবাহী বাবরি মসজিদের স্থানে রামমন্দির নির্মাণের রায়ে বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে আঘাত করা হয়েছে। হেফাজত নেতৃদ্বয় আরো বলেন, ভারতের প্রত্নত...

বাবরি মসজিদ : ইতিহাস ও আজকের কলঙ্কিত রায়

ছবি
বাবরি মসজিদ : ইতিহাস ও আজকের কলঙ্কিত রায়   বাবড়ী মসজিদের ইতিহাস hmimrankazi@gmail.com এইচ এম ইমরান কাজী জার্নালীষ্ট:তাওহীদ নিউজ২৪ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং শিব সেনা পার্টির উগ্র হিন্দুত্ববাদের ধ্বজাধারী কিছু সন্ত্রাসী হিন্দু মৌলবাদী বাবরি মসজিদটি ধ্বংস করে। এর ফলে পুরো ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে হওয়া দাঙ্গায় ২ হাজারের বেশি মানুষ মারা যায়। বাবরী মসজিদ নির্মিত হয় ১৫২৮ সালে- রামায়ণ-খ্যাত অযোধ্যা শহর ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ফৈজাবাদ জেলায় অবস্থিত। তারই কাছে রামকোট পর্বত। ১৫২৮ সালে সেখানে সম্রাট বাবরের আদেশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যে কারণে জনমুখে মসজিদটির নামও হয়ে যায় বাবরি মসজিদ। আবার এ-ও শোনা যায়, গত শতাব্দীর চল্লিশের দশকের আগে এই মসজিদ ‘মসজিদ-ই-জন্মস্থান’ বলেও পরিচিত ছিল। হিন্দুদের দাবি- আওয়াধ অঞ্চলের বাবর-নিযুক্ত প্রশাসক ছিলেন মির বকশি। তিনি একটি প্রাচীনতর রাম মন্দির বিনষ্ট করে তার জায়গায় মসজিদটি নির্মাণ করেন বলে হিন্দুদের দাবি। বেআইনিভাবে মূর্তি স্থাপন ১৯৪৯ সালের ২৩ ডিসেম্বর– বেআইনিভাবে...

মাদরাসায় যৌন নির্যাতন" বিষয়ে শত্রুর অপপ্রচারঃ মাওলানা উবায়দুর রহমান খান নদভী

ছবি
মাদরাসায় যৌন নির্যাতন" বিষয়ে শত্রুর অপপ্রচারঃ মাওলানা উবায়দুর রহমান খান নদভী কর্তৃক প্রদত্ত দাঁতভাঙ্গা জবাব। এইচ এম ইমরান কাজী জার্নালীষ্ট তাওহীদ নিউজ২৪   অজানা অনেক তথ্য  লেখার শিরোনামটি সুন্দর নয়। এটি দেখে মানুষের ভালো লাগবে না। জানি, অনেকে কষ্ট পাবেন। কিন্তু বাধ্য হয়েই এমন একটি অভাবনীয়, অশোভনীয় শিরোনাম চলে এসেছে। কারণ, এটি এখন আন্তর্জাতিক মিডিয়ার একটি শিরোনাম ও আলোচ্য বিষয়। আন্তর্জাতিক মিডিয়া এমন খারাপ ভাষায় একটি প্রতিবেদন করায় এর জবাবে আমরাও অনিচ্ছা সত্তে¡ও এভাবে শিরোনামটি করেছি। এদেশের কোটি কোটি মানুষ তাদের ধর্মীয় বিষয়গুলোকে নিষ্কলুষ দেখতে চায়। পবিত্র আবহে সচল ও সজীব ভাবতে চায়। শতকরা ৯২ ভাগ মানুষ নিজেরা যতটুকু ধর্ম পালন করতে পারে বা না পারে, নিজেদের ধর্মীয় দায়িত্বশীলদের পূর্ণাঙ্গ ও নিখুঁত আদর্শ হিসেবে পেতে চায়। নিজেরা ধূমপান করলেও মসজিদের ইমাম সাহেব সিগারেট খাবেন তা এ দেশের মানুষ আশা করে না। অনেক মানুষ নিজেরা দাড়ি শেভ করে। কিন্তু কোনো আলেম দাড়ি কাটুক তা পছন্দ করে না। নিজে পর্দা ততটা মেনে না চললেও আলেম-ওলামা, পীর-মাশায়েখদের পর্দা লঙ্ঘন মেনে নিতে পারে না। এমনকি ...

বাবরি মসজিদের মালিকানার সব প্রমাণ আছেঃ মুসলিম আইনজীবী

ছবি
বাবরি মসজিদের মালিকানার সব প্রমাণ আছেঃ মুসলিম আইনজীবী এইচ এম ইমরান কাজী জার্নালীষ্ট তাওহীদ নিউজ২৪ বাবরি মসজিদের জমির মালিকানার পক্ষে সব ধরনের প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন মামলার মুসলিম পক্ষের আইনজীবী। ভারতের কেন্দ্রীয় সুন্নি ওয়াকফ বোর্ডের এক আইনজীবী বলেন, উত্তর প্রদেশের আজকের অযোধ্যায় ১৫২৮ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। জায়গাটিতে হিন্দু দেবতার জন্ম নিয়ে যে দাবি করা হয়েছে, তার ভিত্তি নেই বলেও তিনি দাবি করেন। নয়াদিল্লি থেকে টেলিফোনে বার্তা সংস্থা আনাদুলুকে তিনি বলেন, বাবরি মসজিদের ভেতরে নামাজ আদায় থেকে মুসলমানদের বিরত রাখতে পারবে না। যেখানে মসজিদটি নির্মাণ করা হয়েছে, সেখানে কোনো মূর্তি ছিল এমন দাবিও কেউ করতে পারবে না। এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ১৯৪৯ সালের ডিসেম্বরে মুসলমানদের কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সেই মাসেই মসজিদের ভেতরে হিন্দু দেবতার মূর্তি পাওয়া যায়। ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা কমাতে বিধিনিষেধ আরোপের ঘটনা স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, মসজিদের ভেতরে মুসলমানদের নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করা হয়, কিন্তু হিন্দু ধর্মীয় নেতাদের সেখানে পূজার জন্য ন...

নবীকে যেই অপমান করুক না কেন সে মানবতার দুশমন: মাওলানা মামুনুল হক

ছবি
নবীকে যেই অপমান করুক না কেন সে মানবতার দুশমন: মাওলানা মামুনুল হক ৪ নভেম্বর, ২০১৯ এইচ,এম ইমরান কাজী, জার্নালিষ্ট তাওহীদ নিউজ২৪: ভোলার ঘটনায় সরকারের দ্বিমুখি বক্তব্যের সমালোচনা করে যুব মজলিস সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ঘটনার দিনই প্রধানমন্ত্রী “বিপ্লব চন্দ্রর” আইডি “দুইজন মুসলিম” হ্যাক করেছে বলে দায় এড়াতে চাইলেন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী দুদিন আগে বিবিসিকে বললেন যে, হ্যাকারকে তারা এখনো সনাক্ত করতে পারেনি। তাহলে আমরা কার কথায় বিশ্বাস করবো? তিনি বলেন, বিপ্লব চন্দ্রের আইডি থেকে নবিজীকে অপমান যেই করেছে তার ধর্ম পরিচয় মূখ্য নয়; সে নবীর দুশমন, মানবতার দুশমন। নবী দুশমনের মৃত্যুদণ্ড দিতে হবে। এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে টর্চারসেল, চাঁদাবাজি, অস্ত্রসন্ত্রাসের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। গত(শুক্রবার) ফরিদপুর সদরের ময়েজউদ্দিন হাইস্কুল মাঠে বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত নির্বাচন প্রসঙ্গে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, ৩০ ডিসেম্বর মধ্যরাতের প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগনের সাথে সবচে বড় প্রতার...

একজন আলেমের ছেলের সাহায্যে এগিয়ে আসুন

ছবি
একজন আলেমের ছেলের সাহায্যে এগিয়ে আসুন সাহায্যের আবেদন  নাম:জোনায়েত মুন্সী বয়ষ:১বছর ৭মাস গ্রাম:মৌলভীরচর,চরভদ্রাসন, ফরিদপুর রোগ:#হার্টে_দুটি_ছিদ্র  প্রসঙ্গ: ঢাকার সালাহউদ্দীন হাসপাতালের ডাক্টার বলেছে বাচ্চার হার্টে দুটি ছিদ্র হয়েছে যার চিকিৎসা বাংলাদেশে নাই ভারতে নিয়ে এর চিকিৎসা করাতে হবে যার খরচ নির্ধারণ করা হয়েছে প্রায় চার লক্ষ টাকা এদিকে বাবা একজন মাদ্রাসার শিক্ষক যৎসামান্য বেতনের টাকা দিয়ে তিন ছেলেসহ পরিবার নিয়ে কোন করম দিন কাটে। এখন এই ছেলের চিকিৎসারর জন্য সমাজের হ্রদয়বান ব্যক্তিদের কাছে আকুল আবেদন এই আলেমের ছেলের চিকিৎসারর জন্য এগিয়ে আসুন। আগামী মাসে তাকে ভারতে নেওয়ার ডেট দিয়েছে ডাক্টার, মাঝে মাঝে ছেলেটি অজ্ঞান হয়ে যায় এবং পরিবারে কান্নাকাটি শুরু হয়ে যায়। ছেলের বাবার বিকাশ নম্বর 01742112254