পোস্টগুলি

নগরকান্দায় সাংবাদিকদের মাঝে মানবতার বন্ধু মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমানের মাস্ক ও পিপিই বিতরণ

ছবি
এইচ এম ইমরান কাজী :  ফরিদপুরের নগরকান্দায় কর্মরত সাংবাদিকদের মাঝে পিপিই বিতরন করেছেন মরহুম হাফেজ মাহমুদুল হাসান ফাউন্ডেশনের আহবায়ক তরুন আলেমে দ্বীন,বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী রাজনিতীবিদ মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমান। রবিবার বিকেলে নগরকান্দা রিপোটার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃরেজাউল করিম সেলিম। বক্তব্য রাখেন তরুন সমাজসেবক  মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ এফ এম সিদ্দিকুল আলম বাবলু, দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহাবুব আহাদ,নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ । এ  সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, সাংবাদিক মিজান বাবু, মাহফুজুর রহমান, হাসান রাহুল আল ফয়সাল, নিজাম নকিব, হাবিবুর রহমান পান্নু, মিজানুর রহমান মোল্লা, শফিকুল হক জনি, মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ। বক্তারা মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমানের সমাজ সেবা মুলক কর্মকান্ডের বিশেষ করে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান...

মাওঃআব্দুল লতিফ নিজামী'র রুহের মাগফিরাত কামনায় ফরিদপুরে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

ছবি
এইচ,এম ইমরান কাজী:  ইসলামী ঐক্যজোট এর চেয়ারম্যান বর্ষিয়ান রাজনিতিবিদ মাওলানা আব্দুল লতিফ নিজামীর রুহের মাগফিরাত কামনায় ফরিদপুর জেলা ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক হযরত হাফেজ মোস্তফা কামাল সাহেব ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করেন। ইফতার পূর্ব দোয়ায় মরহুম আব্দুল লতিফ নিজামী রহঃ রুহের মাগফিরাত ও দেশবাসীর কল্যাণে  মুনাজাত পরিচালনা করেন মুরাটিয়া মাদ্রাসার মুহতামিম হযরত হাফেজ মোস্তফা কামাল সাহেব। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও ইসলামী ঐক্যজোট নেতা হযরত হাঃমাওঃআশরাফুর রহমান মারুফ,ছাত্র নেতা এনামূল হাসান প্রমুখ।   মুনাজাত শেষে সম্মানিত রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। বার্তা প্রেরকঃ মুফতি মুস্তাফিজুর রহমান যুগ্ম সম্পাদক, ইসলামী ঐক্যজোট ফরিদপুর জেলা।

আল্লামা বাবুনগরীর পক্ষ থেকে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ

ছবি
এইচ,এম ইমরান কাজী:- বাংলাদেশ প্রতিদিনে মিথ্যাচারের বিরুদ্ধে আল্লামা বাবুনগরীর পক্ষ থেকে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর নামে মিথ্যা রিপোর্ট করায় দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের বিরুদ্ধে বাবুনগরীর পক্ষ থেকে ১০ লক্ষ টাকার চ্যালেঞ্জ করা হয়েছে। সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বাবুনগরী পক্ষে দশ লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন হেফাজতে ইসলামেল বাংলাদেশ হাটহাজারী থানার সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী। তিনি বলেন,সাঈদির মুক্তি বা অন্য কোন বিষয়ে জামায়াতে ইসলামীর সাথে আল্লামা বাবুনগরীর রুদ্ধদ্বার বৈঠক করেছেন মর্মে বাংলাদেশ প্রতিদিনে যেই রিপোর্ট করা হয়েছে তা নির্জলা মিথ্যাচার। আমরা এ নির্জলা মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। জাকারিয়া নোমান ফয়জী আরও বলেন জামায়াতে ইসলামীর সাথে আল্লামা বাবুনগরীর নূন্যতম সম্পর্ক নেই। বরং সর্ব সময় আল্লামা বাবুনগরী তার বয়ান বক্তৃতা ও লেখনীর মাধ্যমে সর্ব সময় জামায়াতে ইসলামীর ভ্রান্ত আকিদা জাতির সামনে তুলে ধরে জাতিকে সতর্ক করে আসছেন। সাঈ...

লম্বা লকডাউনে! ক্ষতিগ্রস্ত হিফজ ছাত্রদের ব্যাপারে জরুরী কিছু কথা!

ছবি
মারকাযুন নূর ফাউন্ডেশন বাংলাদেশ সম্মানিত চেয়ারম্যান, হাফেজ ক্বারী হাদিউল ওয়ারা ফরিদপুরী ... বাদ তাসলীম সম্মানিত মুহতারাম লম্বা লকডাউনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে হিফজ বিভাগের ছাত্ররা। সব বিভাগের ছাত্ররাই ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি ব্যাপকভাবে বলি। তবে হিফজ বিভাগের বিষয়টা একেবারে আলাদা। এক্ষেত্রে ছাত্রদের ইয়াদ ধরে রাখার জন্য অভিভাবকের পাশাপাশি উস্তাদদেরও কিছু ভুমিকা পালন করা একান্ত জরুরী। মাদ্রাসা তো ছুটি, উস্তাদরাও ছাত্রদের কাছে নেই। আবার বহির্বিশ্বের মতো ভিডিও কনফারেন্সে ছাত্রদের আমরা পাঠদান করাতে পারবো, সেটাও হবেনা,সবার পক্ষে সম্ভব ও না। (যদিও কিছু প্রতিষ্ঠান এই সিস্টেমটা ফলো করছেন, শুনলাম)। এক্ষেত্রে আমার ভাবনা হলো, -সমস্ত ছাত্রদের অভিভাবকদের ফোন নাম্বার সংগ্রহে রাখা। -প্রতিদিন না হোক, দুদিন অন্তর অন্তর কয়েকমিনিটের জন্য হলেও ছাত্রদের হালত জানা। -মাঝেমাঝে ছাত্রের সাথে কথা বলা, তার কোন অপরাধ প্রকাশ পেলে ফোনে মৃদু শাসন করা, তাম্বীহ করা। -পড়ার রুটিন বাতলে দেয়া, মাঝেমাঝে ফোনে ছাত্রের তেলাওয়াত শুনা। -বাবা-মাকে ছাত্রের ব্যাপারে যত্নবান হওয়ার পরামর্শ দেয়া ইত্যাদি। এ কা...

ফরিদপুর আইসোলেশনে মৃত্যু নারীর দাফনে বৃষ্টির মধ্যে চরভদ্রাসনের আলেম-উলামা।

ছবি
এইচ,এম ইমরান কাজী:  ফরিদপুরে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন দুই নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (২৫ মার্চ) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই দুই নারী। এদের মধ্যে শনিবার বেলা পৌনে ১২টার দিকে মারা যান শান্তা ইসলাম (১৭) নামে এক তরুণী। তিনি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামের সিরাজউদ্দিন শেখের মেয়ে। এরপর একইদিন দুপুর ১২টার দিকে মারা যান রেহানা খাতুন (৩০)। তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের শহীদ হোসেনের স্ত্রী। গতকাল মৃত্যুবরণকারিনী ঐ মহিলার স্বজনরা কোনো উপায় না পেয়ে ফরিদপুর তাকওয়া ফাউন্ডেশন এর তত্ত্বাবধায়ক মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবের মোবাইলে 01762829043 এ নাম্বারে যোগাযোগ করলে তিনি তার চরভদ্রাসন তাকওয়া ফাউন্ডেশন  টিমের জিম্মাদার মাওঃজহুরুল হক ও মুফতি জাকারিয়া সাহেবকে জানালে চরভদ্রাসন তাক ওয়া ফাউন্ডেশনের আলেম সেচ্ছাসেবীগণ  শরীয়াসম্মত ভাবে কাফন, দাফনের জন্য ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মৃত্যু নারীর বাড়িতে হাজির হন তাকওয়া ফাউন্ডেশন  চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি হযরত মাওলানা জহুরুল হক, মুফতি জা...

ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে মৃত যুবকের দাফন করলো মুস্তাফিজের তাকওয়া ফাউন্ডেশন

ছবি
  সালথায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাইয়্যাতের গোসল কাফন শেষে জানাযা পরিয়ে দাফন সম্পন্ন করে তাকওয়া ফাউন্ডেশন। ছবি- মাওঃঝিনাতুল ইসলাম এইচ,এম ইমরান কাজী   ফরিদপুরের সালথা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মৃত এক যুবকের দাফন -কাফনের কাজ সম্পন্ন করলো গাজী ইয়াকুব সাহেবের তাকওয়া ফাউন্ডেশনের কর্মীরা। বুধবার আনুমানিক রাত ১১টার দিকে ওই যুবককে দাফন করা হয়। মৃত ওই যুবকের নাম মো: আরিফ হোসেন (২৬)। সে উপজেলার গট্রি ইউনিয়নের কাঠাল বাড়ি গ্রামের আব্দুল খালেকের ছেলে। রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সপ্তাহখানেক আগে সে ঢাকা থেকে ফিরেছিলো বলে জানা যায়। সালথা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে আরিফ মারা যায়। তার শরীরে ঠান্ডা-জ্বর ছিলো। পাশপাশি সে জন্ডিসে আক্রান্ত ছিলো। তিনি জানান, প্রকৃতই সে করোনা আক্রান্ত কিনা সেটি পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এদিকে রাতে তার দাফনের জন্য উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে তাকওয়া ফাউন্ডেশনের ফরিদপুর ...

নিজামুদ্দিন থেকে সরাইলের জানাযা:

ছবি
নিজামুদ্দিন থেকে সরাইলের জানাযা: ওলামায়ে কেরাম ও ডা,এরতেজাদের ভূমিকা ------------------------------ আল্লামা মামুলুন হক সাম্প্রতিক বাংলাদেশের মিডিয়াপাড়া উত্তপ্ত হয়ে উঠেছে আল্লামা যুবায়ের আহমদ আনসারী রহ,এর জানাযায় লক্ষ মানুষের জমায়েতকে কেন্দ্র করে ৷ অনাকাঙ্ক্ষিত, অপরিকল্পিত, চিন্তার বাইরে, কাকতালীয়, কল্পনাতীত কিংবা হঠাৎ করে যে কোনভাবেই এই জমায়েতের কারণ আপনি ব্যক্ত করতে পারেন ৷ নিরপেক্ষ তদন্ত ও বস্তুনিষ্ঠ প্রতিবেদনে এই সত্যই প্রতিষ্ঠিত হবে ৷ দিন যত যাচ্ছে সংশয় ও অপপ্রচারের কালো মেঘগুলো সরে গিয়ে এই সত্যটি দিবালোকের ন্যায় প্রতিভাত হয়ে উঠছে ৷ কিন্তু লক্ষ্য করেছেন কি এই ঘর পোড়ার মধ্য দিয়ে একটি মহল ঢুকে পড়েছে তাদের আলু পুড়িয়ে নিতে ? হ্যাঁ আমি পাগড়ীওয়ালা সেই নাটকের মঞ্চাভিনেতা ডাক্তার এরতেজা হাসানের কথাই বলছি ৷ ঝোপ বুঝে কোপ মারতে এতটুকু কালক্ষেপণও করেনি ৷ কিন্তু একথা তার জানা নেই, মিথ্যা যত বেশি দানবীয় রূপ নিয়েই আধিপত্য বিস্তার করুক কিন্তু সত্যের জয় অবশ্যম্ভাবী ৷ মূল প্রসঙ্গে যাওয়ার আগে পার্শ্ববর্তী ভারতের সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত নিজামুদ্দিন মারকাজ ও মা...