পোস্টগুলি

বাধ্য হয়ে তালেবানের সাথে ফের আলোচনার আভাস ক্রুসেডারদের নেতা ট্রাম্পের!!

ছবি
বাধ্য হয়ে তালেবানের সাথে ফের আলোচনার আভাস ক্রুসেডারদের নেতা ট্রাম্পের!! এইচ,এম ইমরান কাজী  জার্নালিষ্ট:: তাওহীদ নিউজ২৪  ক্রুসেডার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়ে আফগানিস্তানের তালেবানের সাথে শান্তি আলোচনা আবার শুরুর আভাস দিয়েছে। এ ছাড়া সে দেশটি থেকে মার্কিন সন্ত্রাসী সৈন্য প্রত্যাহারের প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে। গত শুক্রবার ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে ট্রাম্প টেলিফোনে বলে, ‘আমরা আফগানিস্তান থেকে সরে আসছি। আমরা এখন তালেবানের সাথে একটা চুক্তি নিয়ে কাজ করছি। দেখা যাক কী হয়।’ এ ব্যাপারে অবশ্য বিস্তারিত কিছু বলেনি এই ক্রুসেডার। ট্রাম্প এমন সময় এ মন্তব্য করল যখন সোমবার সফলভাবে দুই পক্ষের মধ্যে বন্দী বিনিময় হয়েছে। বন্দী একজন আমেরিকান ও এক অস্ট্রেলিয়ান অধ্যাপককে ছেড়ে দিয়েছেন তালেবানরা। বিনিময়ে তালেবানের উচ্চপদস্থ তিনজন বন্দী কমান্ডারকে মুক্তি দিতে বাধ্য হয়েছে মার্কিন মদদপুষ্ট মুরতাদ আফগান সরকার। একই সাথে, সদিচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে ১০ জন আফগান সেনাকেও মুক্তি দিয়েছেন তালেবান। অনেকেই মনে করছেন যে, আমেরিকান কেভিন কিং ও অস্ট্রেলিয়ান টিমোথি উইকসকে ছ...

মুফতিয়ে আজম বাংলাদেশ আল্লামা আব্দুস সালাম চাটঁগামী সাহেবের ছোট জামাতা মুফতি আতিকুল্লাহ নিখোঁজ সন্ধান চাই।

ছবি
 এইচ,এম ইমরান কজী  জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪   মুফতিয়ে আজম বাংলাদেশ আল্লামা আব্দুস সালাম চাটঁগামী সাহেবের ছোট জামাতা মুফতি আতিকুল্লাহ নিখোঁজ সন্ধান চাই। ঢাকা কেরানীগঞ্জ 'জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসা'র শিক্ষক মুফতি আতিকুল্লাহ গতকাল (সোমবার) ভোর পাঁচটায় যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় হতে নিখোঁজ হন। তিনি বসুন্ধরা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আব্দুর রহমান সাহেবের ছেলে ও জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদরাসা'র প্রবীন মুহাদ্দিস ও প্রধান মুফতি আল্লামা আব্দুস সালাম চাটঁগামী সাহেবের ছোট জামাতা। কেরানীগঞ্জ মাদরাসায় যোগাযোগ করে জানা যায়, "তিনি গতকাল সোমবার (২৫ নভেম্বর) নিজ বাড়ী চট্টগ্রাম থেকে কর্মস্থল কেরানীগঞ্জে আসার পথে ভোর পাঁচটায় যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় হতে নিখোঁজ হন। এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।" ইতোপূর্বে তিনি ফেনী 'জামিয়া ইসলামিয়া সোলতানিয়া লালপোল মাদরাসা' ও 'বগুড়া জামিল মাদরাসা'র শিক্ষক ছিলেন। মুফতি আতিকুল্লাহ'র কোন খোঁজ পাওয়া গেলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো। মোবাইল নাম্বার ০১৬৪৬৪...

হাজার মানুষের উপস্থিতিতে সম্পূর্ণ হল আঃরাজ্জাক চেয়ারম্যানের জানাজা

ছবি
জানাজার খন্ড চিত্র এইচ,এম ইমরান কাজী  জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪  চরভদ্রাসন উপজেলার ৩নং ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আঃ রাজ্জাক এর নামাজে জানাজায় প্রায় পাচহাজর লোকের উপস্থিথিতিতে মুফতি আঃসবুর সাহেবের ইমামতিতে সম্পূর্ণ হল। এসময় উপস্তিত ছিলেন বর্তমান চেয়ারম্যান আজাদ খান মাওঃআঃ সত্তার সাহেব হাঃ আঃ মান্নান,গাজিরটেক ইউঃ চেয়ারম্যান ইয়াকুব বাদল আমিন,মুতা মোল্যা,আনোয়ার মোল্যা,বি এন পির বিভাগিয় সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সহ হাজার হাজার মুসলিম জনতা প্রসঙ্গত:গত তিনদিন আগে হঠাৎ অসুস্থ হলে তাকে ফরিদপুর ডায়বেটিকস হাসপাতালে নেওয়া পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার  আজগর আলী হাসপাতালে নেওয়া হয় সেখানেই তিনি গতকাল ২৫/১১/২০১৯ তারিখ রবিবার সন্ধায়  ইন্তিকাল করেন। তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অগনিত ভক্তও গুনগ্রাহী রেখে গেছেন। বর্ণাঢ্য ছিল তার রাজনৈতিক জীবন তার দাফন তার নিজ বাড়ী এম পি ডাঙ্গী দেওয়া হয়েছে। সকলের কাছে তার রুহের মাগফিতার কামনা করা হয়েছে।

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ : নিহত ৩

ছবি
ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ : নিহত ৩ ২৬ নভেম্বর, ২০১৯ 4 এইচ এম ইমরান কাজী জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪:    ফ রিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা থেকে মাদারীপুরগামী চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার পূর্ব স্বদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরচিয় জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, চন্দ্রা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এরপর হাসপাতালে নেয়ার পর অপর একজন মারা যায়। মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

কোন দিকে যাচ্ছে আমার স্বাধীন বাংলাদেশ

ছবি
    এইচ এম ইমরান কাজী  জার্নালিষ্ট: তাওহীদ নিউজ২৪  আজ থেকে এক মাস আগে বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন অফিসার অনারারী ক্যাপ্টেন জহিরুল হক খন্দকার মারা যান। পুলিশ হেফাজতে অস্বাভাবিক মৃত্যু, কিন্তু বাংলাদেশের একটা পত্রিকাতেও এ খবর আসেনাই। কারণ তিনি মারা গেছেন ডিজিএফআই এর হাতে আট মাস গুম এবং নির্যাাতনের শিকার হয়ে। তিনি একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেই প্রতিষ্ঠানের মালিক কর্ণেল শহীদউদ্দিন খান ছিলো শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা এবং শেখ রেহানার ভাসুর মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দীকি ও তার স্ত্রীর পারিবারিক জমি/এপার্টমেন্ট ব্যবসার বিজনেস পার্টনার। জেনারেল তারেকের সাথে ব্যবসা নিয়ে ঝামেলা হলে কয়েক বছর আগে কর্ণেল শহীদ কোনমতে নিজের প্রাণ বাঁচিয়ে ব্রিটেন পালিয়ে যান। এরপর থেকে তার কপালে শনির দশা নেমে আসে। ঢাকায় তার বাসা ও অফিস তল্লাশী ও ভাংচুর করে র্যাব ও ডিজিএফআই বাহিনী। এ বছরের জানুয়ারী মাসে তার তিনজন স্টাফকে নিয়ে যায় র্যাব এবং তাদের  গুম করে। কোন আদালতে তাদেরকে তোলা হয়নি, কোথাও গ্রেফতার দেখানো হয়নি। হঠাৎ করে সেপ্টেম্বর মাসে পুলিশ জহিরুল হককে নিষিদ্ধ ঘোষিত...
#বাবরি মসজিদের   মালিকানার সব প্রমাণ আছেঃ মুসলিম আইনজীবী এইচ,এম ইমরান কাজী  জার্নালিষ্ট:তাওহীদ নিউজ২৪  বাবরি মসজিদের জমির মালিকানার পক্ষে সব ধরনের প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন মামলার মুসলিম পক্ষের আইনজীবী। ভারতের কেন্দ্রীয় সুন্নি ওয়াকফ বোর্ডের এক আইনজীবী বলেন, উত্তর প্রদেশের আজকের অযোধ্যায় ১৫২৮ সালে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। জায়গাটিতে হিন্দু দেবতার জন্ম নিয়ে যে দাবি করা হয়েছে, তার ভিত্তি নেই বলেও তিনি দাবি করেন। নয়াদিল্লি থেকে টেলিফোনে বার্তা সংস্থা আনাদুলুকে তিনি বলেন, বাবরি মসজিদের ভেতরে নামাজ আদায় থেকে মুসলমানদের বিরত রাখতে পারবে না। যেখানে মসজিদটি নির্মাণ করা হয়েছে, সেখানে কোনো মূর্তি ছিল এমন দাবিও কেউ করতে পারবে না। এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, ১৯৪৯ সালের ডিসেম্বরে মুসলমানদের কিছুটা বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সেই মাসেই মসজিদের ভেতরে হিন্দু দেবতার মূর্তি পাওয়া যায়। ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা কমাতে বিধিনিষেধ আরোপের ঘটনা স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, মসজিদের ভেতরে মুসলমানদের নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করা হয়, কিন্তু হিন্দু ধর্মীয় নেতাদের ...

নরওয়েতে কুরআন অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করা হয়েছে: আল্লামা বাবুনগরীসা

ছবি
নরওয়েতে কুরআন অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করা হয়েছে: আল্লামা বাবুনগরী এইচ,এম ইমরান কাজী জার্নালিষ্ট:তাওহীদ নিউজজ২৪ গত শুক্রবার নরওয়ের আগদার শহরে উগ্রবাদী খ্রিস্টান কর্তৃক মানবজাতির একমাত্র মুক্তির সনদ মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অবমাননার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের সর্ব বৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ ২৫ নভেম্বর সোমবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন,নরওয়েতে কুরআন অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করা হয়েছে।পবিত্র কুরআনের অবমাননা অগ্রহণযোগ্য, কিছুতেই এই সীমালঙ্ঘন মেনে নেয়া যায় না।এর কারণে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি বলেন,বিশ্বের কোথাও ইসলামের বিরুদ্ধে কোনো ধরণের উস্কানি ও ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। প্রত্যেক দেশের সংবিধানে মানুষের মর্যাদার কথা বলা হয়েছে। মানুষের ধর্ম বিশ্বাস ও মূল্যবোধ তার মর্যাদার নানা দিকের মধ্যে শীর্ষে রয়েছে। তাই পবিত্র কোরআন অবমাননা মানবাধিকার লংঘন এবং বিশ্ব মানবাধিকার ঘোষণার লংঘনের শামিল। আল্লা...