পোস্টগুলি

করোনায় স্কুল শিক্ষকের মৃত্যু লাশের দাফন কার্যে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম।

ছবি
তাওহীদ নিউজ২৪- ফরিদপুরের সদরপুরে করোনাভাইরাসজনিত (কভিট-১৯) আক্রান্ত হয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন। মঙ্গলবার সকালে উপজেলার পূর্ব শ্যামপুর নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলামের গোসল, কাফন,জানাজা ও দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমানকে খবর দিলে তিনি তাকওয়া ফাউন্ডেশন সদরপুর উপজেলার নিবেদিত স্বেচ্ছাসেবী মাওলানা সাদেকুল ইসলাম সিদ্দিকীকে জানান। মাইমামতিতে- এ খেদমত সম্পন্ন করেন তাকওয়া ফাউন্ডেশনের অন্যতম স্বেচ্ছাসেবী মাওলানা জুনায়েদ সিদ্দিকী, মাওলানা রেজাউল করিম, হাফেজ শাহাদাত হোসাইন, মাওলানা হাফিজুর রহমান ,মোঃ আব্দুল মতিন প্রমূখ। মঙ্গলবার সকাল ছয়টার দিকে করোনা ভাইরাস জনিত কোভিট-১৯ আক্রান্ত হয়ে মারা যান মো. নূরুল ইসলাম (৪৫)। তিনি দক্ষিণ শৈলডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এ মেয়ের বাবা। করোনাভাইরাসজনিত উপসর্গ দেখা দেওয়ায় গত রবিবার তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে স্বাস্থ্য বিধি মে...

মুফতি মুস্তাফিজুর রহমান মানবতার অতন্দ্র প্রহরী।মাওলানা:সাইফুল ইসলাম ফরিদপুরী

ছবি
তাওহীদ নিউজ২৪: মানবতা আজ কফিনবদ্ধ গোটা পৃথিবীতে আজ বৈশ্বিক মহামারী করোনাভাইরাস গ্রাস করে নিয়েছে পৃথিবীর প্রতিটি জনপদ। তাই বলে এই জনপদের মানুষ অবহেলিত হবে এটা কখনো কল্পনা করা যায় না। কারণ আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি, পৃথিবীর মধ্যে যত জীব আছে সকল জীবের মধ্যে উত্তম জীব এই মানুষ । আমরা সকলেই জানি গোটা সৃষ্টিকুলের মধ্যে উত্তম সৃষ্টি হলো এই মানুষ কিন্তু আজ আমরা দেখছি এই মানুষ কত অবহেলিত ভাবতেও পারিনি কল্পনাও করতে পারিনি একজন মানুষ মৃত্যুবরণ করবে আর তাকে অবহেলিত অবস্থায় ফেলে রাখবে এটা কি কখনো কল্পনা করা যায়। আজ আমরা দেখছি কোন মানুষ যদি করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে মারা যায় তাহলে তাকে দাফন-কাফন গোসলের ব্যবস্থায় কোন লোক পাওয়া যায় না। হা এই লোকটি কিন্তু আপনার অতি কাছের ছিল অতি প্রিয় ছিল অতি আদরের ছিল এই লোকটি মারা যাওয়ার পর আপনার উপর তার হক ছিল তাকে সুন্দরমতো দাফন-কাফনের ব্যবস্থা করা। কিন্তু আপনি তা না করে অবহেলিত অবস্থায় ফেলে রাখছে এটাই কি মানবতা ? তবে আমরা খুঁজে পেয়েছি মানবতার প্রকৃত বন্ধু এদেশের তরুণ আলেম সমাজের একটি দল গোটা...

কালোজিরা ব্যবহারে সেরে যাচ্ছে করোনা দাবি মদিনার গবেষকদের

ছবি
এইচ,এম ইমরান কাজী : দুনিয়াব্যাপী প্রতিনিয়ত বেড়েই চলছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এই বৈশ্বিক মহামারি প্রতিরোধে করোনার টিকা বের করার জন্য হন্যে হয়ে কাজ করছেন সারা বিশ্বের গবেষকরা। এমন পরিস্থিতিতে সৌদি আরবে মদিনার তাইয়্যিবাহ ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সফলভাবে চিকিৎসা করেছেন তারা। এজন্য কালোজিরা ব্যবহার করা হয়েছে; যা হযরত মুহাম্মদ (সা.) এর দেখানো চিকিৎসা পদ্ধতি। ওই গবেষকদলের গবেষণাপত্র ছাপা হয়েছে মার্কিন জার্নাল ‘পাবলিক হেলথ রিসার্চ’-এ। যা চাইলে যে কেউই দেখতে পারবেন। ওই গবেষকদলের চিকিৎসা পদ্ধতিতে বলা হয়, দুই গ্রাম কালোজিরা, এক গ্রাম চামেলি ফুল এবং এক চা চামচ মধু এক সঙ্গে মিশিয়ে করোনা থেকে সরে উঠা পর্যন্ত খেতে হবে। এই মিশ্রনটি খাওয়ার পর যে কোনো ফলের জুস কিংবা লেবু অথবা কমলা খাওয়ার জন্য রোগীদের পরামর্শ দেয়া হয়েছে। কালোজিরা হলো রাসূল (সা.) এর দেখানো চিকিৎসা উপকরণ। হযরত আয়েশা সিদ্দিকা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কালোজিরা হলো সর্বরোগ থেকে পরিত্রাণ পাওয়ার ওষুধ। তবে ব...

চেয়ারে বসে মৃত্যু করোনা রোগী, দরজা ভেঙে উদ্ধার করে কাফন কার্যে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম।

ছবি
তাওহীদ নিউজ২৪:- ফরিদপুরে জ্বর-কাশি নিয়ে ৪৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শহরের হাউজিং ষ্টেটের মেজর আজাদের ছয়তলা একটি  ভবনের নিচতলায় ওই ব্যক্তি ভাড়া থাকতেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ওই ভাড়া বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই সময় তিনি ওই ফ্ল্যাটে একাই ছিলেন। ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। ফরিদপুরের কোতোয়ালি থানার পুলিশ দরজা ভেঙ্গে ঘড়ে ঢুকে ওই ব্যক্তিকে চেয়ারে বসা মৃত অবস্থায় দেখে মৃত্যু এ লাশের গোসল ও কাফন কার্য সম্পাদনে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা টিমের প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব কে ফোন করলে তিনি তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিমের নিবেদিত স্বেচ্ছাসেবী দের নিয়ে এ লাসের গোসল, কাফন ইত্যাদি সম্পাদন করেন । টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান তাওহীদ নিউজ২৪ কে  জানান এ পর্যন্ত তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম ৯ টি লাশের গোসল, কাফন ,জানাযা ও দাফন সম্পাদনের খেদমত আঞ্জাম দিয়েছেন যার মধ্যে একটি নারী ও একটি হিন্দু লাশ রয়েছে  । তিনি আরো জানান যতদিন করোনা সংকট থাকবে ততদিনে এ তাকওয়া ফাউন্ডেশন মানবতার কল্যাণে নিবেদিত থাকবে এছাড়াও ইসলাম ,দেশ ,স্বাধীনতা ও মানবতার কল্...

কোরআনের বাংলা অনুবাদক কে? মুফতী সৈয়দ যাকারিয়া ফারুকী

ছবি
  তাওহীদ নিউজ:- এদেশে ইসলাম ও মুসলিমদের নিশ্চিহ্ন করার জন্য হয়েছে গভির ষড়যন্ত্র।এমন কি ইতিহাসের সংরক্ষক নামক কিছু অসাধু জালিমেরা ইসলামিক (হিস্টরি) ইতিহাস করেছে বিক্রিত।এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিত ইতিহাস হলো মানবজাতির সংবিধান পবিত্র আল কোরআনের বাংলা বঙ্গানুবাদ। এখানে ইতিহাস বিক্রিত জালিমরা বলেছে যে,সর্বপ্রথম কুরআনের বাংলা অনুবাদক কোন মুসলিম নয়, এক হিন্দু।নাউযুবিল্লাহ।আসুন এবার সংক্ষিপ্ত ভাবে ইতিহাস চর্চা করে সঠিক তথ্য যেনে নিই। ইংরেজদের সময় এই রকম অনেক মুসলমানদের সাফল্য হিন্দু ভাইদের নামে চলে গেছে! বাঙ্গালিদের জীবনে হাজার বছর ধরে চলে আসা একটি ঐতিহাসিক বিকৃত এবং মিথ্যা ধারনা কোরআন  মাজিদের বাংলা অনুবাদক গ্রীশ চন্দ্র সেন"। সত্য ইতিহাসের বিকৃতি; প্রকাশ হয়ে গেলো অনুবাদক! মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া ১৮০৮ সালে সর্বপ্রথম বাংলা ভাষায় কুরআন শরীফের আংশিক অনুবাদ করেন। এরপর ১৮৩৬ সালে বাংলা ভাষায় কুরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন মৌলভী নাঈমুদ্দীন। গ্রীশ চন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেন, গ্রীশ চন্দ্র হচ্ছেন প্রকাশক।আর গ্রীশ চন্দ্র সেন এর প্র...

করোনায় মৃত্যু পুলিশ কনস্টেবলের দাফন কার্যে মুফতি মুস্তাফিজের তাকওয়া ফাউন্ডেশন টিম।

ছবি
  তাওহীদ নিউজ  : ফরিদপুর জেলা সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামনিবাসী পুলিশ কনস্টেবল মোঃ আলমগীর হোসেন  (৫৬) এর দাফন কাজ সম্পূর্ণ করলেন তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুরের সালথা উপজেলার নিবেদিত  স্বেচ্ছাসেবকগণ ৷ জানা যায়, পুলিশ কনস্টেবল মোঃ আলমগীর হোসেনের শরিরে  করোনা উপসর্গ দেখা দিলে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিলো দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রাতে  ইন্তেকাল করেন ৷  মরহুমের লাশ আজ সোমবার ঢাকা থেকে তার নিজ গ্রাম মাঝারদিয়া পৌঁছালে তার পরিবারের পক্ষ থেকে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবকে ফোন করে দাফন কার্য সম্পাদনে অনুরোধ জানালে তিনি আশ্বস্ত করেন । তাকওয়া ফাউন্ডেশন সালথা উপজেলা জিম্মাদার হযরত হাফেজ মোস্তফা কামাল সাহেব এর পরিচালনায় তাকওয়া ফাউন্ডেশন এর  নিবেদিত সেচ্ছাসেবী হযরত মাওঃ ঝিনাতুল ইসলাম এর ইমামতিতে এ দাফন কার্যে অংশ গ্রহণ করেন তাকওয়া ফাউন্ডেশন এর নিবেদিত সেচ্ছাসেবী  মাওঃকারী শহিদুল ইসলাম হারুন, হাঃ আবুল খায়ের, মাওঃ আরিফ বিল্লাহ, মুফতি আবু তাহের প্রমুখ জানাযায়...

করোনায় মৃত্যু সাবেক বিডিয়ার সদস্যের দাফন কার্যে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা সেচ্ছাসেবীগণ

ছবি
এইচ,এম ইমরান কাজী:- ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বল্লভদী গ্রাম নিবাসী সাবেক বিডিয়ার যোয়ান কাজী নূরুল ইসলাম (৫৭) তারিখঃ ৬/ ৬/২০২০ ইং শনিবার বিকাল ৪ ঘটিকায় ইন্তেকাল করেন "ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহী রজীউন। জানা যায় করোনা পজিটিভ হওয়ায় কাজী নূরুল ইসলাম তার মুকসুদ পুরের বাসায়  আইসোলেশনে ছিলেন, ১৩ দিন আইসোলেশনে থেকে গতকাল  ইন্তেকাল করেছেন। মরহুমের লাশ তার নিজ গ্রাম বল্লভদী পৌঁছালে সালথা থানার ওসি  মোহাম্মদ আলী জিন্নাহ তাকওয়া ফাউন্ডেশন এর স্বরনাপর্ণ হন।  তাকওয়া ফাউন্ডেশন সালথা উপজেলা জিম্মাদার হযরত হাফেজ মোস্তফা কামাল সাহেব ওসি মহোদয়কে আশ্বস্ত করে ফরিদপুর জেলা তাকওয়া ফাউন্ডেশন এর টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবকে অবগত করলে তিনি তাকওয়া ফাউন্ডেশন এর  নিবেদিত সেচ্ছাসেবী হযরত মাওঃ ঝিনাতুল ইসলাম, কারী শহিদুল ইসলাম হারুন, হাঃআবুল খায়ের, মাওঃ আরিফ বিল্লাহ,মোঃ শরিফুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম প্রমুখের মাধ্যমে বৃষ্টি কাদা উপেক্ষা করে রাত ১০ টা পর্যন্ত এ লাশ দাফন কার্য সম্পাদন করেন । উল্লেখ্য:-করোনাভাইরাস মহামারি শুরু থেকেই গাজী ইয়াকুব সাহেবের তা...