পোস্টগুলি

মৌলভীরচর আলোর মিনার পাঠাগারের পক্ষ থেকে অসহায়দের মাঝে ত্রাণ বিতরন

ছবি
এইচ,এম ইমরান কাজী: করোনাভাইরাসের সংক্রমনে মানবতার ক্লান্তিলগ্নে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার অন্তর্গত মৌলভীরচর আলোর মিনার পাঠাগার জরিপের মাধ্যমে অসহায়,দরিদ্র ও মধ্যবিত্তদের ৭০ টা পরিবার কে রাতের আধারে (পাঁচ কেজি চাল,এক কেজি ডাল,এক কেজি আলু,এক কেজি আটা,এক কেজি পিয়াজ,এক কেজি তেল ও অধা কেজি লবণ) অনুমানিক সাতদিনের খাবার তাদের বাড়িতে পৌছে দেন । পাঠাগারের সভাপতি মাওলানা হুসাইন সাহেব দেশ, জাতী ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করেন এবং দেশ ও দেশের বাহির থেকে যারা এই মহতি কাজে অংশগ্রহন করেছেন তাদের সকলের স্বু-সাস্থ ও নেক হায়াত কামনা করে দুআ করেন। তিনি আরো বলেন আমাদের একর্মসুচি চলবে তাই যারা পরর্বতিতে অংশগ্রহন করতে চান তাদের যোগাযোগ করার অনুরোধ করেন। যোগাযোগ : মাওঃ হুসাইন সাহেব সভাপতি:+880 1753-575542 মাওঃ মহব্বত সাহেব সেক্রেটারি: 01720320443

ফরিদপুরের আরো ৩ মুসুল্লি করোনায় আক্রান্ত

ছবি
মানিকগঞ্জের সিঙ্গাইর পৌর এলাকায় তাবলিগ জামাতে (সাদ গ্রুপের)থাকা ফরিদপুরের আরো তিনজন মুসল্লি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার পর তাঁদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। মঙ্গলবার(৭ এপ্রিল) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জজের সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ। এর আগে গত   শনিবার (৪এপ্রিল)  রাতে বাকি মুন্সী নামে এক মুসল্লির করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এ নিয়ে সিঙ্গাইরে তাবলিগ জামাতের ৪ মুসুল্লি করোনাভাইরাসে আক্রান্ত হন। নতুন করে করোনায় আক্রান্ত মুসল্লিদের সবার বাড়ি ফরিদপুরে। তাঁদের একজনের বয়স ১৭ বছর, আরেকজনের ৮০ বছর এবং অপরজনের ৬৫ বছর। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ মার্চ ১৩ জন তাবলিগ জামাতের মুসল্লি ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভাধীন আজিমপুর এলাকায় একটি মাদ্রাসায় আসেন। কয়েক দিন আগে এক মুসুল্লির (৬০) সর্দি, জ্বর ও কাশি শুরু হয়। করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত শনিবার তিনি আইইডিসিআর-এ গিয়ে করোনার নমুনা পরীক্ষা করেন। ওই দিন রাত ১১ টার দিকে নমুনা ...

অন্তত এক মাসের বাড়ী ও দোকান ভারা মওকুফ করুন। মুহাম্মদ নুরুল আমিন।

ছবি
তাওহীদ নিউজ২৪ ডেস্ক:  করোনা ভাইরাস সৃষ্ট বিপর্যয়ে মানবিক বিবেচনায় অন্তত একমাসের বাড়ী ও দোকান ভাড়া মওকুফ করার জন্য নগরকান্দা-সালথার মালিকদের প্রতি অনুরোধ করেছেন কওমী একাডেমীর পরিচালক ও ইসলামী ঐক্যজোট নগরকান্দা উপজেলার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন। মঙ্গলবার ৭ এপ্রিল সাংবাদিকদের সাথে মোবাইল ফোনে আলাপকালে মালিকদের প্রতি এ অনুরোধের কথা জানান। মালিকদের উদ্দেশ্য করে নুরুল আমিন বলেন। চলমান করোনা মহামারীতে নগরকান্দা-সালথার মানুষের স্বাভাবিক জীবন আজ থমকে দাড়িয়েছে। খেটে খাওয়া মানুষের আর্থিক দৈন্যতা যে কোথায় গিয়ে ঠেকেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। বিশেষতঃ নিম্ন ও মধ্য আয়ের মানুষের অবস্থা খুবই নাজুক। নিজেদের দৈনন্দিন আহার যোগাড় করাই অনেকের জন্য অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায় দোকান ও বাড়ীভাড়া প্রদান করা অসম্ভব। মানবিক বিবেচনায় অন্তত একমাসের ভাড়া মওকুফ করুন। নুরুল আমিন বলেন। সারাদেশের মত নগরকান্দা -সালথায় ও বাড়িভাড়া নিয়ে মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন অনেকে।  এসব শিক্ষা প্রতিষ্ঠান বিশেষতঃ এসকল মাদরাসার কতৃপক্ষ শিক্ষার্থীদের থেকে যৎসামান্য সংগ্র...

নগরকান্দায় গ্রাম্য কাইজায় মাদ্রাসায় হামলা"

ছবি
এইচ,এম ইমরান কাজী: ফরিদপুরের নগরকান্দার গোয়ালদি গ্রামে ছাগলে কলা খাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটেছে।সংর্ঘষে নারী পুরুষসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মাওলানা মুরাদ সাহেবের পরিচালিত একটি মাহিলা মাদ্রাসায়  সিহাব মাওলানা ও নয়ন মোল্যার নেতৃত্বে হামলা করা হয়। এতে মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  গুরুতর আহতদের নগরকান্দা ও ফরিদপুর স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংর্ঘষ চলাকালিন শতাধিক ঘরবাড়ি , দোকান পাট, গরুর ফার্ম ভাংচুর করা হয় এবং ব্যাপক লুটপাট করা হয়।সরেজমিনে গিয়ে জানা যায়, জনৈক আসাদ মোল্যার ঘরে প্রতিবেশী এনায়েত মোল্যার ছাগল ঠুকে কলা খায়, এ নিয়ে দুজনের মাঝে শুরু হয় বাক বিতন্ডা। বেলা ৪ টার দিকে উভয়ে তাদের সমর্থিত লোক জন ডেকে এনে সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষটি রুপ নেয় সৈয়াদ আলী মোল্য বনাম জলিল তালুকদার গ্রুপে। কলার মালিক আছাদ মোল্যা আবার সৈয়াদ আলী মোল্যার ভাতিজা। গোয়ালদী গ্রামের বিবদামান দু’গ্রুপের একটির নেতৃত্ব দেন পুরাপাড়া ইউপি চেয়ারম্যান সোবহান মাষ্টার আর অপরটির নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান মরহুম মান্নান ফকিরের ছেলে কামাল ফকির।

বিবস্ত্র স্বাধীনতা ঝুলন্ত লাশ...!

ছবি
এইচ,এম ইমরান কাজী  তিন লাখ টাকা না দেয়াতেই থানায় পুলিশ হেফাজতে সন্দেহভাজন আসামী নির্যাতন করে হত্যা! জানা গেছে, বরগুনা জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া গ্রামে গত বছর ৩ নভেম্বরে ইব্রাহিম নামের একজন কৃষককে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যা মামলায় শানু হাওলাদারের সৎ ভাই মিজানুর রহমান হাওলাদার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় শানু হাওলাদারকে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সন্দেহভাজন আসামি হিসেবে আমতলী থানায় নিয়ে আসে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, শানুকে আটকের তার পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করেন আমতলী থানার ওসি আবুল বাশার ও পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি। টাকা না পেয়ে শানু হাওলাদারকে থানা হাজতে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করে। পরে নিহতের ছেলে সাকিব হোসেন মঙ্গলবার ওসি আবুল বাশারকে ১০ হাজার টাকা দিয়ে আসে। কিন্তু তাতে তিনি তুষ্ট হননি। বুধবার পরিবারের লোকজন শানু হাওলাদারের সঙ্গে দেখা করতে চাইলে পুলিশ দেখা করতে দেয়নি। এদিকে ওসি আবুল বাশার দাবি করেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে শানু ওয়াস রুমে যাওয়ার কথা বললে পুলিশ তাকে ওয়াশ রুমে নিয়ে যায়। ...

ফরিদপুরের সালথায় হেফাজতে ইসলামের কর্মসূচি।

ছবি
এইচ,এম ইমরান কাজী : পূর্বনির্ধারিত কর্মসূচী অনুযায়ী আজ সালথা থানা হেফাযতে ইসলামের কর্মীরা সোনাপুর বাজারে ভারতে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বিশাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। হাজার হাজর তাওহীদি জনতার উপস্থিতে বক্তব্য রাখেন মাওলানা নিজামউদ্দিন, হাফজ মোস্তফা কামাল, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নূরুল আমিন, প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী বলেন যদি ভারতে মুসলিম হত্যা বন্ধ না হয় তাহলে ভারত অভিমুখে লংমার্চ করা হবে ইনসাআল্লাহ।  সভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান আলেমে দ্বীন বিশিষ্ট রাজনীতিবিদ ফরিদপুর জেলা হেফাযতে ইসলামের সম্মানিত সভাপতি আল্লামা জহুরুল হক সাহেব এ ছাড়া সভায় আরো অনন্য উলায়ে কেরাম উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস থেকে বাঁচতে অাল্লামা অাহমদ শফীর পাঁচটি বি‌শেষ পরামর্শ

ছবি
এইচ,এম ইমরান কাজী: চীনের উহান শহর থে‌কে বের হ‌য়ে এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে‌ছে করোনাভাইরাস। যা এখন সবার মাঝে এক মহা আতংক ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। অার এখান বাঁচ‌তে পাঁচ‌টি শরীয়াহ‌ভি‌ত্তিক পরামর্শ প্রদান করেছেন হেফাজতে ইসলাম বাংলা‌দেশ এর অামীর, দারুল উলূম হাটহাজারীর মহাপ‌রিচালক অাল্লামা শাহ অাহমদ শফী। অাজ (মঙ্গলবার) ১০ শে মার্চ ‌সন্ধ্যা ৬টায় গণমাধ্য‌মে পাঠা‌নো এক বিবৃ‌তি‌তে তি‌নি জনগ‌ণের প্রতি পাঁচটি পরামর্শ প্রদান ক‌রেন। অাল্লামা অাহমদ শফী বলেন, ক‌রোনাভাইরাস থে‌কে বাঁচ‌তে কুরঅান-সুন্নাহর অা‌লো‌কে কিছু পরামর্শ দি‌তে চাই! এক. রোগ-মহামা‌রি কিংবা দুর্য‌োগ অাল্লাহ তায়ালার পক্ষ হ‌তে অা‌সে। বান্দা‌দের পরীক্ষা করতে বি‌ভিন্ন সময় অাল্লাহ তায়ালা এমন ক‌রে থাক‌েন। যেমন পবিত্র কুরঅা‌নে ব‌র্ণিত হ‌য়ে‌ছে, "অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে ধৈর্যধারণকারীদের জন্য রয়েছে সুসংবাদ।' (সূরা বাকারা: ১৫৫) তাই বর্তমান সময়‌ে অামাদের উ‌চিত হ‌বে ধৈর্যধারণ কর‌া, অাল্লাহ তায়ালার উপর বিশ্বাস অা‌রো সুদৃঢ় করা এবং তাঁর কা‌ছে...