পোস্টগুলি

কোরআনের বাংলা অনুবাদক কে? মুফতী সৈয়দ যাকারিয়া ফারুকী

ছবি
  তাওহীদ নিউজ:- এদেশে ইসলাম ও মুসলিমদের নিশ্চিহ্ন করার জন্য হয়েছে গভির ষড়যন্ত্র।এমন কি ইতিহাসের সংরক্ষক নামক কিছু অসাধু জালিমেরা ইসলামিক (হিস্টরি) ইতিহাস করেছে বিক্রিত।এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিত ইতিহাস হলো মানবজাতির সংবিধান পবিত্র আল কোরআনের বাংলা বঙ্গানুবাদ। এখানে ইতিহাস বিক্রিত জালিমরা বলেছে যে,সর্বপ্রথম কুরআনের বাংলা অনুবাদক কোন মুসলিম নয়, এক হিন্দু।নাউযুবিল্লাহ।আসুন এবার সংক্ষিপ্ত ভাবে ইতিহাস চর্চা করে সঠিক তথ্য যেনে নিই। ইংরেজদের সময় এই রকম অনেক মুসলমানদের সাফল্য হিন্দু ভাইদের নামে চলে গেছে! বাঙ্গালিদের জীবনে হাজার বছর ধরে চলে আসা একটি ঐতিহাসিক বিকৃত এবং মিথ্যা ধারনা কোরআন  মাজিদের বাংলা অনুবাদক গ্রীশ চন্দ্র সেন"। সত্য ইতিহাসের বিকৃতি; প্রকাশ হয়ে গেলো অনুবাদক! মাওলানা আমীরুদ্দীন বসুনিয়া ১৮০৮ সালে সর্বপ্রথম বাংলা ভাষায় কুরআন শরীফের আংশিক অনুবাদ করেন। এরপর ১৮৩৬ সালে বাংলা ভাষায় কুরআন শরীফের পূর্ণাঙ্গ অনুবাদ করেন মৌলভী নাঈমুদ্দীন। গ্রীশ চন্দ্র সেন শুধু উক্ত অনুবাদকে পুস্তক আকারে সন্নিবেশ করেন, গ্রীশ চন্দ্র হচ্ছেন প্রকাশক।আর গ্রীশ চন্দ্র সেন এর প্র...

করোনায় মৃত্যু পুলিশ কনস্টেবলের দাফন কার্যে মুফতি মুস্তাফিজের তাকওয়া ফাউন্ডেশন টিম।

ছবি
  তাওহীদ নিউজ  : ফরিদপুর জেলা সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামনিবাসী পুলিশ কনস্টেবল মোঃ আলমগীর হোসেন  (৫৬) এর দাফন কাজ সম্পূর্ণ করলেন তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুরের সালথা উপজেলার নিবেদিত  স্বেচ্ছাসেবকগণ ৷ জানা যায়, পুলিশ কনস্টেবল মোঃ আলমগীর হোসেনের শরিরে  করোনা উপসর্গ দেখা দিলে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিলো দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রাতে  ইন্তেকাল করেন ৷  মরহুমের লাশ আজ সোমবার ঢাকা থেকে তার নিজ গ্রাম মাঝারদিয়া পৌঁছালে তার পরিবারের পক্ষ থেকে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবকে ফোন করে দাফন কার্য সম্পাদনে অনুরোধ জানালে তিনি আশ্বস্ত করেন । তাকওয়া ফাউন্ডেশন সালথা উপজেলা জিম্মাদার হযরত হাফেজ মোস্তফা কামাল সাহেব এর পরিচালনায় তাকওয়া ফাউন্ডেশন এর  নিবেদিত সেচ্ছাসেবী হযরত মাওঃ ঝিনাতুল ইসলাম এর ইমামতিতে এ দাফন কার্যে অংশ গ্রহণ করেন তাকওয়া ফাউন্ডেশন এর নিবেদিত সেচ্ছাসেবী  মাওঃকারী শহিদুল ইসলাম হারুন, হাঃ আবুল খায়ের, মাওঃ আরিফ বিল্লাহ, মুফতি আবু তাহের প্রমুখ জানাযায়...

করোনায় মৃত্যু সাবেক বিডিয়ার সদস্যের দাফন কার্যে তাকওয়া ফাউন্ডেশন ফরিদপুর জেলা সেচ্ছাসেবীগণ

ছবি
এইচ,এম ইমরান কাজী:- ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বল্লভদী গ্রাম নিবাসী সাবেক বিডিয়ার যোয়ান কাজী নূরুল ইসলাম (৫৭) তারিখঃ ৬/ ৬/২০২০ ইং শনিবার বিকাল ৪ ঘটিকায় ইন্তেকাল করেন "ইন্না-লিল্লাহ ওয়াইন্নাইলাইহী রজীউন। জানা যায় করোনা পজিটিভ হওয়ায় কাজী নূরুল ইসলাম তার মুকসুদ পুরের বাসায়  আইসোলেশনে ছিলেন, ১৩ দিন আইসোলেশনে থেকে গতকাল  ইন্তেকাল করেছেন। মরহুমের লাশ তার নিজ গ্রাম বল্লভদী পৌঁছালে সালথা থানার ওসি  মোহাম্মদ আলী জিন্নাহ তাকওয়া ফাউন্ডেশন এর স্বরনাপর্ণ হন।  তাকওয়া ফাউন্ডেশন সালথা উপজেলা জিম্মাদার হযরত হাফেজ মোস্তফা কামাল সাহেব ওসি মহোদয়কে আশ্বস্ত করে ফরিদপুর জেলা তাকওয়া ফাউন্ডেশন এর টিম প্রধান মুফতি মুস্তাফিজুর রহমান সাহেবকে অবগত করলে তিনি তাকওয়া ফাউন্ডেশন এর  নিবেদিত সেচ্ছাসেবী হযরত মাওঃ ঝিনাতুল ইসলাম, কারী শহিদুল ইসলাম হারুন, হাঃআবুল খায়ের, মাওঃ আরিফ বিল্লাহ,মোঃ শরিফুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম প্রমুখের মাধ্যমে বৃষ্টি কাদা উপেক্ষা করে রাত ১০ টা পর্যন্ত এ লাশ দাফন কার্য সম্পাদন করেন । উল্লেখ্য:-করোনাভাইরাস মহামারি শুরু থেকেই গাজী ইয়াকুব সাহেবের তা...

ইসলাম সুরক্ষার এক তুলনাহীন দুর্গ দারুল উলুম দেওবন্দ।

ছবি
তাওহীদ নিউজ২৪ ডেস্ক :- আমাদের মনে রাখতে হবে ইতিহাস বানোয়াট কোন গালগল্প নয়, ইতিহাস হচ্ছে পূর্বেকার জামানার মানুষের জীবনচরিত-গুরুত্বপূর্ণ ঘটনাবলি যা লেখকের কলমের অশ্রুকালিতে বেরিয়ে আসা বাস্তব সত্য, তেমনিভাবে আজকের দিন এই মূহুর্ত সবই আগামীকাল ইতিহাস বলে গণ্য হবে।                                     যাইহোক আমি দেওবন্দ ইতিহাস সম্পর্কে লিখতে এসে অঅতিরিক্ত জ্ঞান জাহির করে পাঠকের বিরক্তির রোষানলে পড়তে রাজি নই তবে সুধী পাঠককে এতটুকু বলতেই পারি যে শুধু ইতিহাস পড়ার জন্যই পড়া না এথেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে ইতিহাসের মর্ম বুঝতে হবে। আমি দারুলউলুম দেওবন্দের মৌলিক ইতিহাসের সারাংশ আপনাদের সামনে তুলে ধরবো ইংশাআল্লাহ। ১৮৫৭ সালে আজাদি লড়াই হল।  শামেলির ময়দানে মুসলিম বনাম ইংরেজ লড়াই হল সে যুদ্ধে মুসলমানের আমির ছিলেন সায়্যেদুত তায়েফাহ হাজি এমদাদুল্লাহ মক্কী মুহাজিরী( র:) আর সেনাপতি ছিলেন হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি (র:),তবে দুঃখজনক হলেও সত্য সে যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করে। হাজি এমদাদুল্লা...

আমার রক্তে বাঁচুক প্রাণ" নামে সালথায় সেচ্ছাসেবী সংগঠনের আত্বপ্রকাশ

ছবি
তাওহীদ নিউজ২৪ ডেস্ক: করোনাভাইরাসের মহামারিতে মনবতার কঙ্কটকালে ফরিদপুরের সালথা থানার একদল তরুণদের সন্মনয় আনিসুর রহমান (তাজুল ইসলাম) এর আত্বপ্রচেষ্টায় “আমার রক্তে বাঁচুক প্রান” নামক সেচ্ছায় রক্তদান সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাউলিকান্দা গ্রামে ব্লাড ডোনার এই সংগঠনের এক সদস্যের বাড়িতে তাদের আত্মপ্রকাশ ঘটায়। দেশে করোনা ভাইরাস প্রার্দুভাবের কারনে সালথায় দ্রুততম সময়ে এবং জরুরী রক্তের প্রয়োজনে রক্ত দিতে আনুষ্ঠানিক ভাবে এই সংগঠনের যাত্রা শুরু। উপজেলা ভিত্তিক একঝাক তরুন মিলে তৈরি এই সংগঠন প্রায় ১শত সদস্য রয়েছে এখানে। এদের মধ্যে রয়েছে, চাকুরীজীবি, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, কলেজ পড়ুয়া ছাত্র। সংগঠনের সংগঠক ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্নাস পড়ুয়া ছাত্র মো: তাজুল ইসলাম জানান, প্রানঘাতী করোনা ভাইরাস প্রার্দুভাবে এর সংক্রামণ ঠেকাতে দেশের জন্য আমাদের একটা কিছু করা উচিৎ আর সেই লক্ষেই আমাদের এই উদ্যোগ। আমরা প্রাথমিক ভাবে ১শত লোক নিয়ে শুরু করেছি আমাদের সংগঠনে যদি কেউ আসতে চায় তাহলে আমরা তাকে স্বাগত জানাবো। আমাদেরও এই সংগঠনের সকলের থেকে রক্ত দেওয়া হবে। যার যার রক্ত পরীক্ষা করে ...

ইসলামে নারীর মর্যাদা ও অধীকার

ছবি
মুফতি:জাকারিয়া ফারুকী:  ইসলামের পূর্বে নারীদের কোন অধিকার ছিলোনা,মর্যাদা ছিলোনা,তাদের প্রতি পুরুষের কোন ভালোবাসা ছিলোনা,ইসলামের পূর্বে নারীদের শুধু ভোগের জন্য ব্যবহার করা হত।সেই অন্ধকার যুগে আল্লাহ সুবহানাহু তায়ালা কোরআনের আলোতে বিশ্বনবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে নারীদের মর্যাদা ও সম্মান দ্বান করেন।সুবহানাল্লাহ! রাসুল (সাঃ) নারীদের অধিকার বাস্তবায়ন করেন। এমনকি তিনি তার পত্নী-স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন,কেমন সম্প্রীতি রাখতে তার কিছু নমুনা উল্লেখ করা হলো। ১/স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত। (মুসলিমঃ৫৭৯) ২/স্ত্রীর সাথে চুল আঁচড়ে নেয়া সুন্নাত। আয়েশা রাঃ রাসূল সাঃ এর চুল আঁচড়ে দিতেন (বুখারীঃ ২৯৫, মুসলিমঃ৫৭১) ৩/স্ত্রীর সাথে একই সাথে গোসল করা সুন্নাত। আয়েশা রাঃ এর সাথে এবং কখনো মাইমুনা রাঃ এর সাথে রাসূল সাঃ পবিত্রতার গোসল করতেন (মুসলিমঃ৬২০, নাসাঈঃ ৩৮০) ৪/স্ত্রীর ব্যাবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত। রাসূল সাঃ যখন মৃত্যু সজ্জায়, তখন রাসূল সাঃ আয়েশা রাঃ এর ক...

ফরিদপুর -ভাঙ্গা মহা সড়কে প্রায় দুই কিলোমিটার রাস্তা যানবাহন চলাচলের অযোগ্য।

ছবি
এইচ,এম ইমরান কাজী:  ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাঁশাগাড়ি-ভবুকদিয়া প্রায় দুই কিলোমিটার সড়ক সংস্কারে ধীরগতির কারনে এখন ধুলির সড়কে পরিনত হয়েছে। (এই দুই কিলোমিটার সড়ককে দূর্ঘটনা প্রবণ এলাকা বলে ঘোষণা করা হয়েছে)সড়কে প্রচুর ধূলিকণা উড়তে থাকায়, সড়কে যানবাহন চলাচলের সময় দেখলে মনে হয় প্রচন্ড শীতের দিনে ঘন-কুয়াশার মধ্যে যানবাহন চলাচল করছে। খুবই গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। সড়কের এ বেহাল অবস্থার কারণে মাঝে মধ্যেই এ জায়গায় এক্সিডেন্টের মত ঘটনা অহরহ ঘটে। করোনা পরিস্থিতিতে কিছু দিন গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও ১ জুুন থেকে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের এই দেড় কিলোমিটার সড়ক দিয়ে যানবাহন চলাচলের সময় সড়কে এবং সড়কের দুই পাশে প্রচুর ধুলিকণা উড়তে থাকায় পথচারী ও এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা সর্বাধিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে। বাঁশাগাড়ী এলাকায় সড়কের পাশে বাড়ীতে বসবাস করেন, এমন কয়েক জনের সঙ্গে সোমবার দুপুরে কথা হয়। এদের মধ্যে সৈয়দ আলী, আলী আক্কাছ, লাইলী ...